বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বই প্রকাশ করবে রাশিয়ান একাডেমি

news-image

রাশিয়ার একটি বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে। রাশিয়ান একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতৃবৃন্দের ওপর এ ধরনের বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে এই গ্রন্থটি প্রকাশ করবে। একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন একথা বলেন। ড. নুমকিন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন। ড. নুমকিন বলেন, তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে।

এ প্রসঙ্গে তিনি জানান যে, রাশিয়ান একাডেমি ইতিমধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে। বৈঠকের শুরুতে বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মহান নেতার ৪০তম শাহাদাতবার্ষিকীতে আন্তরিক শোক প্রকাশ করেন। ড. নুমকিন ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরে তিনি একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন। আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বুদ্ধিবৃত্তির জগতে এক সু-অংশীদার। বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও দেশটির অবদানের কথা স্মরণ করেন। 


তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রধান লক্ষ্য ছিল বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টিসহ সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। প্রধানমন্ত্রী এই অঞ্চলের নারী নেতৃত্বের বিকাশের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত করপোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় রাশিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা