,

আমি তখনই বিয়ে করব যখন জাতীয় পুরস্কার পাবো : ক্যাটরিনা

news-image

“ফ্যান্টম”-এর প্রচারে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ছবি সম্পর্কে তো বটেই। সেখানে রণবীর কাপুরকে নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্যাটকে। সম্পর্ক তো বিন্দাস চলছে। তাহলে বিয়ে করছেন কবে? এমনিতেই তাঁর আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে কথাবার্তা কম হচ্ছে না। নয় নয় করে তো বার কয়েক উঠে এসেছে তাঁদের এনগেজমেন্টের খবর। এই তো গতমাসেই শোনা গিয়েছিল, ক্যাটরিনার জন্মদিনে এনগেজমেন্টের ব্যাপারটা সেরে ফেলেছেন তিনি ও রণবীর। তারপর আবার যে কে সেই। গত ডিসেম্বরের মতো এবারেও এনগেজমেন্টের কথা উড়িয়ে দিয়েছিলেন ক্যাট। কিন্তু, এবার আর প্রশ্ন বাগদানে আটকে থাকল না। সরাসরি জিজ্ঞাসা করা হল মালাবদল করছেন কবে? ক্যাটরিনা অবশ্য এবারও ঝেড়ে কাশলেন না। তাঁর জবাব ছিল, “এখনই না। তবে, এর জন্য আমার কাছে একটা ভালো উত্তর আছে। আমি তখনই বিয়ে করব যখন জাতীয় পুরস্কার পাব।” এর সঙ্গে অবশ্য আরও একটি কথা জানিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, জাতীয় পুরস্কার তিনি না পেলেও চলবে। যদি তাঁর অভিনীত কোনও ছবিও জাতীয় পুরস্কার পায় তাহলেও চটপট বিয়েটা সেরে ফেলবেন তিনি। – সূত্র : ওয়েবসাইট

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা