,

নিউ ইয়র্কের রাস্তায় বাজল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

news-image

 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় প্রথমবারের মতো বাজানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার দিনভর সেখানে এই ভাষণ বাজানো হয়। আয়োজক ছিলেন জ্যামাইকা শহরে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা।

আয়োজকরা জানান, তাঁরা নিউ ইয়র্ক কর্তৃপক্ষের কাছে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অনুমতি চান। কর্তৃপক্ষ প্রথমবারের মতো তাঁদের আবেদনে সাড়া দেয়। পরে শুক্রবার জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে দিনভর ৭ই মার্চের ভাষণ বাজান তাঁরা।
এ ছাড়া সন্ধ্যায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন কমিটির সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া। বিশেষ সহযোগিতায় ছিলেন জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনির হোসেন ও কমিটির সমন্বয়ক সফিকুল আলম সাহিদ। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে