বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক : সংসদীয় কমিটি

news-image

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক মনে করছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করতে ও লোকসানী কেন্দ্রগুলোকে লাভজনক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে কোন প্রভাব পড়বে না বলেও কমিটি দাবি করেছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা শেষে এই মতামত ব্যক্ত করা হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), মো. শিবলী সাদিক ও নাসিমা ফেরদৌসী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং-এ বলেন, বিদ্যুতের উৎপাদন মূল্যের সঙ্গে সমন্বয় করতে বর্তমানে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানী পণ্যের দাম অনেক কম রয়েছে। তিনি বলেন, গ্যাসের উৎপাদন খরচ কম হলেও প্রাকৃতিক সম্পদ হিসেবে গ্যাসের মজুদের পরিমাণ ও আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করে দাম বৃদ্ধি প্রক্রিয়াটাও যৌক্তিক। কারণ গ্যাসের উপর নির্ভরশীল উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে জ্বালানী খরচের উপর নির্ভর করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন আন্তর্জাতিক ক্রেতারা। এক্ষেত্রে আমাদের গ্যাসের দাম কম থাকলে আমরাই আমাদের পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির ক্ষেত্রে লোকসান করবো।
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমলেও দেশের বাজারে তেলের দাম কমেনি কেন জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এতো দিন বিপিসি ভর্তূকি দিয়ে জ্বালানী তেল সরবরাহ করে এসেছে। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে আমাদের দেশেও যে দাম কমাতে হবে এমন দাবির পক্ষে আমরাও একমত। তবে চিন্তা করতে হবে বিপিসি এতো দিন ধরে ২৯ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এখন যদি তারা তাদের দায়-দেনা থেকে মুক্তি পায় তাহলে তা দেশের জন্য কল্যাণকর। তারপর জ্বালানী তেলের দাম কমানোর জন্য জনগণের দাবি মন্ত্রণালয় সম্মান দেখাবে বলে আশা করি। এদিকে বৈঠকে খুলনাতে গ্যাস উৎপাদনের জন্য বুস্টার কম্প্রেসার ক্রয়ে ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য এম আবদুল লতিফকে আহবায়ক করে গঠিত সাব-কমিটিতে মো. শিবলী সাদিক ও বেগম নাসিমা ফেরদৌসীকে সদস্য রাখা হয়েছে। সাব-কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া উৎপাদিত বিদ্যুৎ চাহিদা মোতাবেক সারাদেশে সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা দুরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে