,

রাজধানীর ধোলাইরপাড়ে ছাত্রী ধর্ষিত, শিক্ষক পলাতক

news-image

রাজধানীর ধোলাইরপাড়ে এক মাদ্রাসার ছাত্রীকে তার শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ বছর বয়সি ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিক্ষক পলাতক বলে পুলিশ জানিয়েছে। শ্যামপুর থানার ওসি শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, রবিবার রাতে ওই ছাত্রীর অভিভাবক থানায় এসে অভিযোগ করেন। এরপর ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। শিক্ষক হাসান খন্দকারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
ওই ছাত্রীর বাবা বলেন, এক মাস আগে ধোলাইপাড়ের একটি ক্যাডেট মাদ্রসায় তার মেয়েকে ভর্তি করান তিনি। শনিবার মাদ্রাসায় গিয়ে মেয়েকে পাননি তিনি। পরে খুঁজে রবিবার বিকালে সদরঘাটে মেয়ের দেখা পান। ওই কিশোরী জানিয়েছে, শিক্ষক হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রবিবার বিকালে সদরঘাটে রেখে পালিয়ে যায়। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা