,

গুমের শিকার ২৬ পরিবারকে খালেদার সহমর্মিতা

news-image

 বিশ্ব গুম দিবস উপলক্ষে নিজ দলে গুমের শিকার নেতাকর্মীদের স্বজনের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহমর্মিতা প্রকাশ করছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সহমর্মিতা প্রকাশ করেন। ‘অনন্ত অপেক্ষা… বাংলাদেশে গুম ২০০৯-২০১৫’ বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বজনের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহমর্মিতা-শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সেই ২৬ পরিবার ও তাদের স্বজনেরা। 

এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, নোয়াখালীর হাজীরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার ও তার ছোট ভাই গোলাম ফারুক, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ও বোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিন, বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামউদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম ও বাবা মো. শামসুদ্দিন, আব্দুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমান, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানুসহ অন্য স্বজন হারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের ভাইস- চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, বারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

 

 

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত