,

নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধে গিয়াস উদ্দিন খুন

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে চাচাতো ভাইদের হামলায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। কাজী গিয়াস উদ্দিন হরিপুর গ্রামের মধ্যপাড়ার কাজী মো. জামাল উদ্দিনের ছেলে। শনিবার রাতে তিনি হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে গিয়াস উদ্দিন মারা যান। তবে রবিবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় মামলা হয়নি। 
নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন সুমন ও ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আশিকুর রহমান জানান, প্রতিবেশি চাচাতো ভাইদের সঙ্গে গিয়াস উদ্দিনের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হন গিয়াস উদ্দিন। প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
                                        

 

    

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা