,

লন্ডন ই-কমার্স মেলার পার্টনার বাংলাদেশ ব্যাংক

news-image

আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে মেলা। এতে দ্বিতীয়বারের মতো পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২৫ আগস্ট এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক চুক্তি সই হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই পার্টনারশিপ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জিএম কে এম আব্দুল ওয়াদুদ, ডিজিএম মো. দেলোয়ার হোসাইন খান, জয়েন ডিরেক্টর খন্দকার আলী কামরান আল জাহিদ এবং কমপিউটার জগৎ এর সিইও মো. আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, মেলায় কেন্দ্রীয় ব্যাংকের নের্তৃত্বে একটি ই-ব্যাংকিং জোন থাকবে। যেখানে সংশ্লিষ্ট খাতে দেশি-বিদেশি ব্যাংক, পেমেন্ট গেটওয়েগুলো তাদর বিভিন্ন সেবা প্রদর্শন করবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সেমিনারের আয়োজন করবে। সেমিনারে বাংলাদেশ ব্যাংক দেশের অনলাইন ব্যাংকিং সেবা, পেমেন্ট গেটওয়েসহ ই-কমার্স সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরবে।

মেলায় ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইন্স, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা