শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগ নিরাময়ে যে সূত্র গুলো আপনার জানা প্রয়োজন (২৯-৫১)

news-image

সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নেয়ামত। দেহ-মন ভালো থাকলেই অন্য সকল পাওয়া পরিপূর্ণতা লাভ করে। সুস্থ দেহ, প্রশান্ত মন আর কর্মব্যস্ত সুখী জীবনের জন্যে প্রয়োজন বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস। প্রাকৃতিক পুষ্টিকর খাবার, পরিমিত আহার, নিয়মিত অল্পস্বল্প ব্যায়াম মনকে রাখে প্রাণবন্ত, দেহকে রাখে রোগমুক্ত।

রোগ-ব্যাধির ক্ষেত্রে সবসময় মনে রাখুন স্রষ্টা এমন কোনো রোগ পাঠান নি যার নিরাময় তিনি দেন নি। বিশ্বাসকে প্রবল করে অফুরন্ত পুনরুজ্জীবনী শক্তিকে কাজে লাগিয়ে ৭৫ ভাগ রোগ-ব্যাধি থেকে অনায়াসে আপনি মুক্ত থাকতে পারেন। আসলে সুখের অভাবের নামই অসুখ। মনের সুখ আপনার দেহের সকল অসুখকেই ভাসিয়ে নিয়ে যেতে পারে।

২৯

দেহ-মনকে সবসময় আনন্দে প্লাবিত হতে দিন।

আনন্দের প্লাবন সকল রোগ-ব্যাধি ক্লান্তি আলস্য ভাসিয়ে নিয়ে যাবে।

৩০

কোনো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিলে কমপক্ষে

৩ জন বিশেষজ্ঞের মতামত গ্রহণ করুন।

৩১

ব্যাকটেরিয়া-ভাইরাসজনিত যেকোনো রোগে প্রয়োজনে ডাক্তারের

পরামর্শ নিন। সেই ডাক্তারের কাছে যাবেন যিনি রোগীকে

সময় ও মনোযোগ দেন পর্যাপ্ত, ওষুধ লেখেন পরিমিত।

৩২

ছোটখাটো সমস্যা হলেই ওষুধ খাবেন না।

সমাধানের পরিবর্তে ওষুধ নতুন সমস্যা সৃষ্টি করতে পারে।

৩৩

ধ্যান দাওয়া দোয়া ও দান-

এ চারের সমন্বয় নিরাময়কে ত্বরান্বিত করে।

৩৪

প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি নিয়মিত দান রোগভয় দূর করে।

৩৫

জীবন অদৃশ্য স্পন্দনেরই দৃশ্যমান বিকাশ।

এ স্পন্দনের উৎসের যত কাছাকাছি যেতে পারবেন

আপনার নিজেকে নিরাময় করার ক্ষমতা তত বাড়বে।

৩৬

অদৃশ্য স্পন্দনের কাছাকাছি পৌঁছানোর জন্যে প্রয়োজন অনুভূতির গভীর

থেকে গভীরে প্রবেশ। যেখানে রূপান্তরের জন্যে চেষ্টা করতে হয় না,

সবকিছু ঘটে সহজ স্বতঃস্ফূর্ততায়।

৩৭

ভয় ও আতঙ্ক দূর হয়ে কোয়ান্টা স্পন্দনে পরিবর্তনের মধ্য দিয়েই

সুস্থতার সূচনা হয়।

৩৮

কোয়ান্টা স্পন্দনকে কণা বা শক্তির মূল একক হিসেবে

সংজ্ঞায়িত করা হয়েছে। যা সবচেয়ে ক্ষুদ্র পরমাণুর চেয়েও

এক থেকে দশ কোটি গুণ ক্ষুদ্র।

এ স্তরে বস্ত্ত ও শক্তি পরস্পর রূপান্তরশীল।

সত্যিকার নিরাময় শুরু হয় এখান থেকেই।

৩৯

সাধারণ বাস্তবতায় কোনো আঙুল যখন একটি ফুলকে স্পর্শ করে,

তখন মনে হয় এটি একটি পদার্থ। কিন্তু কোয়ান্টাম বাস্তবতা হচ্ছে

এক গুচ্ছ শক্তিস্পন্দন ও তথ্যমালা (হাতের আঙুল) আরেক গুচ্ছ

শক্তিস্পন্দন ও তথ্যমালাকে (ফুল) স্পর্শ করেছে।

কোয়ান্টাম লেভেলে প্রতিটি বস্ত্তই স্পন্দনের গুচ্ছ।

৪০

প্রতিদিন অন্তত কয়েক মিনিটের জন্যে হলেও রোগের মুখোশ

ভেদ করে আপনার অন্তর্গত সত্তার সাথে সংযোগ স্থাপন করুন।

তাহলেই দেখবেন নিরাময় প্রক্রিয়া ব্যাপক গতি লাভ করেছে।

৪১

সুস্থ থাকার জন্যে নিয়মিত কোয়ান্টায়ন করুন। হিরন্ময় মৌনতার মাঝেই

অন্তর্গত শক্তি সঞ্চারিত হয়। ফলে কোয়ান্টায়নের স্তর থেকে উৎসারিত

নিরাময় প্রক্রিয়া হয় অনেক শক্তিশালী ও কার্যকর।

৪২

নিয়মিত অসুস্থ বন্ধু ও আত্মীয়দের খোঁজখবর নিন।

তাদের রোগমুক্তির জন্যে আন্তরিকভাবে প্রার্থনা করুন।

৪৩

অসুস্থ কাউকে দেখলে সবসময় বলুন, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ ধরনের রোগ থেকে সেরে উঠেছে এমন ব্যক্তির কথাও তাকে জানান।

৪৪

প্রার্থনা নিরাময় করে। একাগ্র প্রার্থনা চেতনার শক্তিকে বহির্গামী করে।

তাই নিজের ও অন্যের সুস্বাস্থ্য ও নিরাময়ের জন্যে

নিয়মিত প্রার্থনা করুন।

৪৫

অন্যের সাফল্য ও নিরাময় কামনা আপনার

সুস্থতা ও সাফল্য বাড়িয়ে দেবে।

৪৬

গভীর শিথিলায়ন দেহে ব্যথার অনুভূতি কমায়। আর সুস্থ হওয়ার একাগ্র

মনছবি নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে। তাই রোগমুক্তির জন্যে

প্রতিদিন ২ বার নিরাময়ের মেডিটেশন করুন।

৪৭

নিরাময়ের মনছবির কোনো সুনির্দিষ্ট ছক নেই। রুগ্ণ বা সমস্যাগ্রস্ত অঙ্গ

সুস্থ-সুন্দরভাবে কাজ করছে- এ কল্পনাই মস্তিষ্ককে সে অঙ্গের ব্যাপারে

মনোযোগী করে রোগমুক্তির প্রক্রিয়ার সূচনা করবে।

৪৮

শোকরগোজার হোন। আপনাকে কী দেয়া হয়েছে তা নিয়ে ভাবুন।

তাহলেই দেখবেন কী পান নি বা কী নেই তা নিয়ে

দুঃখ করার সময় আপনার থাকবে না।

৪৯

আপনি এখনো বেঁচে আছেন এটিই অনেক বড় পাওয়া।

তাই দিন শুরু করুন ‘শোকর আলহামদুলিল্লাহ/ থ্যাংকস গড/ হরি ওম বা

প্রভু ধন্যবাদ, বেশ ভালো আছি’ বলে।

৫০

রোগ থেকে নিরাময় লাভের পর এমন একটি সময় আসে

যখন আপনার মধ্যে সুস্থ ও ভালো থাকার অনুভূতি প্রবল হয়।

আপনি হয়তো বলেন, আমি এখন নতুন মানুষ।

আসলেও আপনি তখন তা-ই।

৫১

সুস্বাস্থ্যের বিশাল সমুদ্রে ব্যথা বা রোগ এক একটি বিচ্ছিন্ন ক্ষুদ্র দ্বীপ।

আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো রোগ হয় নি

যা থেকে কেউ না কেউ নিরাময় লাভ করে নি।

বিশ্বাসকে প্রবল করে আপনিও রোগমুক্ত হতে পারেন।