,

ঈদের আগেই নিজেকে সুন্দর করার সহজ উপায়

news-image

সুন্দর হতে কে না চায়। এক্ষেত্রে কেউ টাকা খরচ করে সুন্দর হতে চলে যান বিউটি পার্লারে। আবার কেউ সৌন্দর্য খোঁজেন ‘ব্র্যান্ডেড’ উপকরণে। অথচ এমন অনেক ঘরোয়া উপকরণ আছে যা নিয়মিত ব্যবহার করে সহজেই হওয়া যায় সুন্দর। তেমনি কিছু টিপস নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। জেনে নিন সুন্দর হওয়ার সহজ ঘরোয়া উপায়গুলো।

* প্রতিদিন মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগালে বলিরেখা পড়বে না।

* এক চামচ গোলাপ জলে এক চামচ দুধ আর ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। আর চকচকে ত্বকের অধিকারী হয়ে উঠুন।

* মৃতকোষ তুলে ত্বক পরিষ্কার করতে চান? স্ক্রাবিং করুন এক টুকরো টমেটো দিয়ে।

* ত্বকের অতিরিক্ত তেলাভাব নিয়ে বিব্রত? এক চামচ লেবুর রসে এক চামচ গোলাপ জল আর পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এক ঘণ্টা রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ওই পেস্ট আবার মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। বাড়তি তেল উধাও।

* একটি পাত্রে এক চামচ কমলার রস, এক চামচ মধু বা গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট নিয়মিত মুখে মাখলে উজ্জ্বল ত্বক পাওয়া যাবে অল্প দিনেই।

* নিভাঁজ, টানটান ত্বক চাইলে মুখে মধু মেখে কিছুক্ষণ রেখে তারপর আঙুল দিয়ে ম্যাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* বাদাম তেলে মধু মিশিয়ে চোখের তলায় লাগান এবং আঙুল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। কালচে ছোপ কমে যাবে।

* ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়োয় টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায় ভালো করে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে নিন।

* কিছুতেই ত্বকের শুষ্কভাব কমছে না? নারকেল তেলে মধু আর কমলালেবুর রস মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।

* নিয়মিত টমেটোর রস মুখে মাখলে অবাঞ্ছিত দাগ-ছোপ দূর হবে।

* ব্রণ বিব্রত করছে? সিদ্ধ আলুর খোসা মুখে ঘষলে ব্রণ কমবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে