,

রিয়াল বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

news-image

গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজ করলেন দুটি করে গোল। তাদের গোলের সাথে যোগ হলো করিম বেনজিমার একটি। হয়ে গেলো ৫ গোল। আর ৫-০ গোলেই রিয়াল বেতিসকে হারালো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে এসে লিগে জয়ের দেখা পেল সাবেক চ্যাম্পিয়নরা। নতুন কোচ রাফায়েল বেনিতেজ ঘরের দর্শকের সামনে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেলেন।

রদ্রিগেজের ক্রস ছিল সুন্দর। তা থেকে বল পেয়ে বেল খেলার দুই মিনিটেই লিড এনে দেন রিয়াল মাদ্রিদকে। গ্যালাকটিকোদের হয়ে ম্যাচে দ্বিতীয় গোলটি তিনি করেন খেলা শেষ হওয়ার এক মিনিট আগে। ওই গোলটি দূরপাল্লার শটে এসেছে।
করিম বেনজিমা ৪৭ মিনিটে করেছেন গোল। তার আগে ও পরে একটি করে গোল করেছেন রদ্রিগেজ। প্রথম গোলটি তিনি করেন অসাধারণ ফ্রি কিকে। ওটা ৩৯ মিনিটের ঘটনা। আর ৫০ মিনিটে দারুণ কিকে করেন দ্বিতীয় গোল। স্পোর্টিং গিজনের সাথে লিগের প্রথম ম্যাচ গোলশুন্য ড্র করেছিল রিয়াল। আর এই জয়ে বেনিতেজের দল নিশ্চয় নতুন করে উজ্জীবিত হবে।
এই ম্যাচে বেল শুরুতেই গোল করে বসায় সব চাপ মুক্ত হয়ে যায় রিয়াল। কিন্তু গোটা ম্যাচে অনেক চেষ্টা করেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই ম্যাচ গেলো, তার কাছ থেকে গোল আসেনি একটিও। গত মৌসুমে স্প্যানিশ লিগের শীর্ষ গোলদাতাকে কয়েকবার ঠেকিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক আন্তোনিও আদান। কিন্তু আদানের কাছে রদ্রিগেজ ও বেলের নিখুত খেলার জবাব ছিল না। রিয়ালের সাথে বেলের সম্পর্কের জোর বাড়ল। বার্নাবু স্টেডিয়ামে নিজে করেছেন দুটি গোল। বেনজিমাকে দিয়ে করিয়েছেন অন্যটি। সান্ত্বনার একটি গোল পেতে পারতো বেতিস। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু গোলকিপার নাভাস ঠেকিয়ে দেন কাস্ত্রোর নেওয়া শট। রোনালদো ভালো খেলেছেন। কিন্তু গোল পাননি। কিন্তু দলের অন্য তিন যোদ্ধা এমনভাবে গোল করেছেন যে রোনালদোর গোল না পাওয়াটা সেভাবে চোখে লাগেনি। অন্যরা শূন্যতা ভরাট করেছেন। বেল, রদ্রিগেজ ও বেনজিমা মিলে গত মৌসুমে করেছিলেন ৫৬ গোল। এর চেয়ে পাঁচটি গোল বেশি করেছিলেন রোনালদো একাই। তিনি গোল না পেলেও বেনিতেজের দল নিজেদের মাঠে পেয়েছে আদর্শ শুরুর দেখা।   

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে