,

আল জাজিরার ৩ সাংবাদিকের কারাদণ্ডে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

news-image

মিশরের একটি আদালত আল জাজিরা টেলিভিশনের তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দেয়ায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্রও মিশরের প্রতি রায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, রায় পুনর্বিবেচনার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে আমরা মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ এ রায় মত প্রকাশের স্বাধীনতাকে খাটো করছে যা স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যে প্রয়োজনীয়।

মিথ্যা সংবাদ পরিবেশনের জন্যে কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ এবং অস্টেলিয়ার পিটার গ্রেস্তকে শনিবার তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তের অনুপস্থিতিতেই তার বিচারকাজ চলে। কারণ চলতি বছরের প্রথমদিকে তাকে অস্ট্রেলিয়া ফেরত পঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা