,

গুম হওয়া মানুষদের অবিলম্বে খুঁজে বের করার তাগিদ জাতিসংঘের

news-image

গুম হওয়া মানুষদের অবিলম্বে খুঁজে বের করার জন্য বৈশ্বিক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। সময় নষ্ট না করে এখনই তা করার তাগিদ দিয়েছেন তারা। আগামীকাল ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস) উপলক্ষে এমন মত দিয়েছে জাতিসংঘের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দুটি গ্রুপ। তার একটি হলো কমিটি অন এনফোর্ডস ডিজঅ্যাপিয়ারেনসেস। অন্যটি হলো দ্য ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিঅ্যাপেয়ারেনসেস । গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে খসড়া চুক্তি করা সহ পদ্ধতিগতভাবে সব রকম ব্যবস্থা নিতে সরকারসমূহের প্রতি আহ্বান জানিয়েছে তারা। জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, গত দু বছরে সারাবিশ্বে মোট ২৪৬টি গুমের ঘটনা নিয়ে তারা কাজ করেছে। এতে পরিষ্কার ধারণা মেলে যে, এই বর্বরোচিত কর্মকান্ডের চর্চা অনেকগুলো দেশেই চলছে। হাজার হাজার এ রকম ঘটনার মধ্যে এ সংখ্যাটা সামান্যই। বাকি ঘটনাগুলোর কথা প্রতিশোধ ও নিরাপত্তার ভীতির কারণে কখনো রিপোর্ট করা হয় না। গুমের এ রকম অনেক ঘটনা কখনোই জাতিসংঘের কাছে রিপোর্ট করা হয় নি। এর কারণ, মানব সম্পদের ঘাটতি ও আন্তর্জাতিক নিয়মনীতির বিদ্যমান যে মানগুলো রয়েছে সে সম্পর্কে সচেতনতার ঘাটতি। ওয়ার্কিং গ্রুপ ও দ্য কমিটি অন এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্সস গত এক বছর ধরে যেসব জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে তাতে দেখা গেছে নিখোঁজ হওয়া ১৩জনকে বন্দি অবস্থায় জীবিত পাওয়া গেছে। মৃত অবস্থায় পাওয়া গেছে দুজনকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা