,

সনিকা বাদ পড়লেন ধারাবাহিক থেকে

news-image

 বিনোদন অঙ্গনে কর্মরত পাঁচ তরুণীর জীবনের গল্প নিয়েই জিটিভিতে প্রচার হচ্ছে  ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। শুরু থেকেই নাটকটিতে অভিনয় করছেন ডিজে সনিকা। কিন্তু হঠাৎ করেই নাটকটি থেকে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আলফাআই প্রডাকশন লিমিটেড।

জানা গেছে, ব্যক্তিগত কারণেই ডিজে সনিকাকে ধারাবাহিক নাটকটি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার চরিত্রের স্থলে কে অভিনয় করবেন তা স্পষ্ট ভাবে জানায়নি চ্যানেল এবং প্রযোজনা সংস্থাটি। নাটকটির নতুন লটের শুটিংয়ের আগেই নতুন কোন তারকাকে নেয়া হবে বলে জানিয়েছে নাটকটির সংশ্লিষ্টরা। 



পাঁচ তরুণীর জীবনের নানা বাঁক আর টানা পোড়েনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। গৌতম কৌরি, শহিদুন নবী ও গোলাম মোক্তাদির শানের যৌথ পরিচালনায়ে এতে অভিনয় করছেন রেডিও জকি মারিয়া নূর, উপস্থাপক নাবিলা, মডেল পিয়া ও রেডিও স্বাধীনের শ্রিয়া সর্বজয়া এবং ডিজে সনিকা। 

গ্রামীণ ফোন নিবেদিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ জিটিভিতে প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি টানা ছয় দিন রাত ১১টায় প্রচার হয়। এছাড়া শুক্রবার পুরো সপ্তাহের সবগুলো পর্ব রাত ৮টায় একত্রে প্রচার হয় বিশেষ টেলিফিল্ম হিসেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে