,

খালেদা-তারেকের বিচার না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : ইনু

news-image


 খালেদা জিয়া ও তারেক রহমানের বিচার দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনেকেই তাদের গণতন্ত্রের বারান্দায় রাখার চেষ্টা করছেন। কিন্তু তাদের বিচার করা না হলে উন্নয়ন ও সমৃদ্ধির পথ বাধাগ্রস্ত হবে। কারণ তারা গ্রেনেড হামলা করে, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কবি মাদবর রফিক রচিত ‘অবিনাশী কণ্ঠস্বর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাসদ সভাপতি ইনু বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদের মত আগুন-সন্ত্রাসী ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদেরও বিচার করতে হবে। বাংলাদেশের পথ চলা নিরাপদ করতে তাদের আইনের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আমির আলী। বক্তৃতা করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল প্রমুখ।
 
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক বাঙালি জাতীয়তাবাদের নেতা ছিলেন। প্রজ্ঞা, সাহসিকতা ও মেধা দিয়ে তিনি বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। 
তিনি বলেন, খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন, আদর্শ হত্যা করতে পারেনি। তারই কন্যার হাত ধরে আজ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হচ্ছে। স্বাধীনতাবিরোধীরা দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা অন্ধকার থেকে জাতিকে আলোর পথে এনেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের রাজনীতির মঞ্চে এনেছিলেন, শহীদের রক্তে ভেজা পতাকা তুলে দিয়েছেন। বাংলাদেশে আর সামরিক শাসন ও সাম্প্রদায়িক রাজনীতি চলবে না বলেও মন্তব্য করেন তিনি।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা