,

টেস্টের দুর্গতির জন্য আইসিসি দায়ী : রানাতুঙ্গা

news-image

শ্রীলঙ্কা ও ভারত হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে। আকর্ষণীয় ছিল প্রথম দুই টেস্ট। একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা। চলছে তৃতীয় ও শেষ টেস্ট। কিন্তু স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি খুব কম। কলম্বোর পি সারা ওভালে কুমার সাঙ্গাকারা ক'দিন আগে খেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। ওই ম্যাচেও বেশির ভাগ দিন ৭ হাজার দর্শকের গ্যালারি ভরেনি। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, টেস্টের এই দুর্গতির জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি দায়ী। "শীর্ষ দুই দল খেলছে। রোমাঞ্চকর ক্রিকেট হচ্ছে। তারপরও আমরা দর্শক পাচ্ছি না। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে বর্তমান আইসিসির কোনো আগ্রহ আছে বলে মনে হয় না।" রানাতুঙ্গা বলেছেন, "তাদের জন্য আসল ব্যাপার হলো টাকা কামানো। যা আসে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে।" রানাতুঙ্গার শঙ্কা, এভাবে চলতে থাকলে টেস্ট ক্রিকেট আরো তলানিতে গিয়ে ঠেকবে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, "আইসিসির মানসিকতা না বদলালে টেস্ট ক্রিকেট ও খেলাটির উজ্জ্বল কোনো ভবিষ্যৎ আমি দেখি না।"
আধুনিক ক্রিকেটে একটি বড় সমস্যা দেখা যাচ্ছে। তা হলো দেশের বাইরে খেলতে গিয়ে অধিকাংশ দলই বাজে ফলাফল করছে। তাই ম্যাচের ফল দেখা যাচ্ছে একচেটিয়া। এর পেছনে দায় কিসের? রানাতুঙ্গা জানাচ্ছেন, "বেশির ভাগ ক্রিকেট বোর্ডই সফর দ্রুত শেষ করতে চায়। যথেষ্ট প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পায় না দল। ভিন্ন কন্ডিশনে ভুগতে হয় তাই। এ কারণেই দেখা যাচ্ছে একপেশে হোম সিরিজ।"
ক্রিকেটের সীমিত ওভারের ফরম্যাটের কারণে খেলাটির ক্ষতি হচ্ছে। রানাতুঙ্গা তাই মনে করছেন। তার ভাষায়, "ব্যাটসম্যানদের টেকনিকে ঘাটতি বাড়ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ক্ষেত্র বিশেষে দক্ষিণ আফ্রিকা ছাড়া বেশির ভাগ দলই সীমিত ওভারের খেলার দিকে বেশি মন দিচ্ছে। ব্যাটসম্যানরা ভুগছে টেস্ট ক্রিকেটে।"
কুমার সাঙ্গাকারা বিদায় নিয়েছেন। তার আগে অবসর নিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার ক্রিকেটে শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু এটাকে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মতো করেই দেখছেন ৫১ বছরের রানাতুঙ্গা। বলেছেন, "শীর্ষ খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটে যায় আসে। জুনিয়র ক্রিকেটে আমাদের অনেক প্রতিভা আছে বলে মনে করি। এখনো আমরা লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের মতো ক্রিকেটার পাচ্ছি। সব সময়ই জায়গা নেবার কেউ না কেউ থাকে।"

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে