,

জামালপুরে মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের তিনজন নিহত

news-image

জামালপুরের বকশিগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাট্টাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : বাবুল (২৮), তাঁর স্ত্রী শিল্পী (২২) এবং তাঁদের আট মাসের শিশু আবদুল্লাহ। আহতরা হলেন : বাবুলের দুই ভাই সাইদুর রহমান ও বাদশা মিয়া এবং বাদশার শ্যালক রিপন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে কুড়িগ্রামের রাজিবপুর যাচ্ছিল। বকশিগঞ্জের বাট্টাজোর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে বলে ওসি জানান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে