বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা-পয়সায় সুন্দর হবার উপায়

news-image

সৌন্দর্য যে কোন মানুষের কাছে আকাঙ্খিত একটি বিষয়। মানুষ সুন্দরের পুজারী, সুন্দর হবার জন্য প্রচেষ্টার অন্ত নেই, নানা ধরনের বিউটিপার্লার, জিমনেশিয়াম, নানা রকম শারীরিক কসরৎ(ব্যায়াম), ডায়েট কন্ট্রোল, এছাড়াও 
নানা ধরনের প্রসাধনীতো আছেই!!! অর্থাৎ যেই পদ্ধতি গ্রহণ করা হোক না কেন তা খুবই ব্যয়বহুল।আপনারা নিশ্চয়ই ইয়াবা কন্যা নিকিতার কথা ভুলে যায়নি, গায়ের শ্যাম বর্ণ ফর্সা করার জন্য বেচারি বিদেশ থেকে বিশেষ কসমেটিক সার্জারী করিয়ে এসেছিলেন।গায়ের রং ও সৌন্দর্য ঠিক রাখার জন্য তিনি স্বাভাবিক খাবারও খেতে পারতেন না! বিশেষ খাবার খেতে হত তাকে। আর সব সময়ই তাকে থাকতে হত দু-জন বিশেষজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শের মধ্যে, এছাড়াও আর কত কি!

এ-সবই তো অসম্ভব ব্যয়বহুল ব্যাপার যা আমরা সাধারণ মানুষেরা কল্পনাও করতে পারিনা।
এটাতো ভালোই, শুনেছি বিখ্যাত মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি তার সৌন্দর্য আর যৌবন ধরে রাখার জন্য প্রায়ই নর-রক্ত দিয়ে গোসল করতেন!!!
আমি আরো শুনেছি হলিউড বা বলিউড এমনকি ঢালিউডের নায়কদেরও অথবা ফ্যাশনেবল তরুণ-তরুণীরও সৌন্দর্য রক্ষার বাজেট কম নয়। আসলেই অদ্ভুত মানুষের সৌন্দর্য প্রেম!!!

কিন্তু সবার পক্ষেইতো নিকিতা বা ক্লিওপেট্রা বা সিনেমার নায়ক হওয়া সম্ভব নয়, তাই সাধারণ মানুষদের জন্য আমার এই সৌন্দর্য বিষয়ক নতুন পরামর্শ – জানিনা আপনাদের কেমন লাগবে?

এক মহিলা বৃ্দ্ধ বয়সে পৌছে গিয়েছিল,কিন্তু তার চেহারার মাধুর্যতা সবাইকে অবাক করত!তাকে দেখলে মনেই হতনা যে এটি কোন বৃদ্ধার চেহারা,বরং মনে হত কোন তরুণী/যুবতীর চেহারা।
অনেকেই তাকে তার সৌন্দর্যের রহস্য জিজ্ঞাসা করত ? তারা প্রশ্ন করত আপনি কি প্রসাধণী ব্যবহার করেন যা আপনার সৌন্দর্যকে অটুট রেখেছে?
বৃদ্ধা উত্তরে বলত আমি সেই পদ্ধতিই ব্যবহার করি, যা সম্পর্কে বেশিরভাগ মানুষই অজ্ঞ! আমি এই ব্যবস্হাপত্র অনেক বড় চিকিৎসক থেকে নিয়েছি,যা ব্যবহার করলে মানুষের মানুষের সকল চাহিদা পুরণ হয়ে যাবে।অথচ মানুষের সকল চাহিদা পুরণ হবার নয়!!
এ সম্পর্কে রাসুল (সঃ) বলেছেন, যা ইবনে আব্বাস (রাঃ)বর্ণনা করেছেন “ যদি আদম সন্তানকে দু’টি উপত্যকা সোনা-চাদির দেয়া হয় তবুও সে তৃ্তীয় আরেকটি পাবার আশা করবে।আর বনী আদমের পেট কেবল মাটিই ভরাতে পারবে।” [বুখারীঃ৬৪৩৬,মুসলিমঃ১০৪৯]।

যাই হোক বৃ্দ্ধার উত্তর ছিল নিম্নরুপঃ
“আমিও প্রতিদিন সৌন্দর্য চর্চা করি, কিন্তু আমার সৌন্দর্য চর্চার ধরণ একটু আলাদা।আমার দু-ঠোটের প্রসাধণী হল আল্লাহর যিকিরে মশগুল থাকা, আমার চোখের প্রসাধণী হল দৃষ্টি নিচে রাখা।আমার দু’টি হাতের প্রসাধণী হল মানুষের কল্যাণ করা।আমার পায়ের প্রসাধণী হল স্হিরতা ও অটল থাকা।আমার অন্তরের স্হিরতা হল মহান প্রভুর ভালবাসা।আমার মস্তিস্কের খোরাক হল জ্ঞাণ ও পাণ্ডিত্য।আমার মনের খোরাক হল প্রভুর ফরমাবদারী। আমার চাওয়া-পাওয়া ঈমান।এটি- ই আমার সৌন্দর্য চর্চা। যার দ্বারা আমি আমার চেহারার উজ্জ্বলতা রক্ষা করতে পেরেছি।” [তথ্যসূত্রঃ মাজাল্লাহ আল-ফায়সালা; ১৫/১৩৪]

যদিও ঘটনাটি একজন মহিলার সাথে সম্পর্কিত, তবে আমার মনে হয় ছেলেরাও এই পদ্ধতি অনুসরণ করলে উপকার লাভ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক