,

মেয়েদের অ্যাশেজে বিজয়ী অস্ট্রেলিয়া

news-image

 মাইকেল ক্লার্করা ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজে ৩-২ ব্যবধানে হারলেও মেয়েরা কিন্তু ঠিকই হারিয়ে দিয়েছে ইংলিশ নারী দলকে। শুক্রবার তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড নারী দলকে ২০ রানে হারিয়ে অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া নারী দল। জয়ের জন্য ১০৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের মেয়েরা মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়ে অ্যাশেজ হাতছাড়া করে।

টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ মিলে নারীদের অ্যাশেজের ফলাফল নির্ধারণ করা হয়। তিনটি ওয়ানডে, একমাত্র টেস্ট ও তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ১০-৪ পয়েন্ট ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা।

শুক্রবার দ্বিতীয় টি-২০ তে নামার সময় ৮-৪ পয়েন্টে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। শুক্রবারের ম্যাচটি জিততে পারলে অ্যাশেজ জয়ের স্বপ্ন টিকে থাকতো ইংল্যান্ডের মেয়েদের। কিন্তু মাত্র ১০৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেও অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়ে এক ম্যাচ হাতে থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয় ইংল্যান্ড।

২০১০-১১ সালে মাল্টি ফরম্যাটের অ্যাশেজ সিরিজ চালু হওয়ার পর অস্ট্রেলিয়া নারী দল এই প্রথম অ্যাশেজ সিরিজ ঘরে তুলে। আগের দুই আসরেই অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ডের মেয়েরা।

 শুক্রবার হোভে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ান মেয়েদের। ৫১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারী অস্ট্রেলিয়া। একে একে ফিরে যান অ্যালিস ভিলানি (১৫), অ্যালিস পেরি (৭), ম্যাগ লেনিং (২১) ও অ্যালেক্স ব্লাকওয়েল (৩)।

তবে পঞ্চম উইকেটে গ্রেস হ্যারিস ও জেস জোনাসেনের মধ্যকার ২৬ রানের জুটিতে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। এরপর ইংলিশ বোলারদের তোপের মুখে ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পগে যায় স্বাগতিকরা। কিন্তু অষ্টম উইকেটে জেস ক্যামেরুন ও সারাহ কোয়টের মধ্যকার ১১ বলে ১৮ রানের জুটির কল্যাণে ৭ উইকেটে ১০৭ রানের মাঝারি মানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগ ল্যানিং, জেস জোনাসন ও জেস ক্যামেরুন প্রত্যেকে ২১ রান করে করেন।

ইংল্যান্ডের হয়ে অ্যানা স্রাবসোল ও রেবেকা গ্রান্ডি ২টি করে উইকেট লাভ করেন। 

জয়ের জন্য ১০৮ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে মূলত নিজেদের পরাজয় ডেকে আনে স্বাগতিক ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে লিদিয়া গ্রান্ডওয়ে ও ক্যাথেরিন ব্রান্ট ২৫ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে এরপর অস্ট্রেলিয়ার মেয়েদের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা ৮৭ রানেই গুটিয়ে যায়।

ইংল্যান্ডের হয়ে লিদিয়া গ্রান্ডওয়ে ২৬ ও ক্যাথেরিন ব্রান্ট করেন ২০ রান। আর কোনো ইংলিশ মেয়ে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে রেনে প্যারেল ৩টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন অ্যালিস পেরি ও ম্যাগান স্কাট।

মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করায় রেনে প্যারেল ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

তিন ম্যাচ টি-২০ সিরিজের নিয়ম রক্ষার ম্যাচটি আগামী সোমবার কার্ডিফে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা