,

২২ ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

news-image

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরের তিতাস সেতুর মেরামত কাজ সম্পন্ন করে প্রায় ২১ ঘণ্টা পর সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার ভোর রাত ৩টার দিকে মেরামত করা সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়। সেতু মেরামত শেষে শুক্রবার রাত ১২টায় যানচলাচল স্বাভাবিক করার কথা থাকলেও তা বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্রাচার্য জানান, শুক্রবার সকাল ৬টা থেকে সেতুর মেরামত কাজ শুরু করে রাত ১২টার মধ্যে শেষ করার কথা আগে থেকে জানিয়ে দেয়া হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম এর আগেই মেরামত কাজ শেষ করে যানচলাচল স্বাভাবিক করা যাবে। কিন্তু রাত ১০টার দিকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এতে সেতুতে মেরামত কাজে বিঘ্ন সৃষ্টি হয়। বৃষ্টি শেষ হওয়ার পর থেকে পুরোদমে কাজ শুরু করে আমাদের লোকজন। পরে শনিবার রাত তিনটার দিকে মেরামত কাজ শেষ করে সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা