,

‘লিবিয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে’

news-image

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, লিবীয় উপকূলের কাছে কয়েকশ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দু’টি নৌকায় নিহতদের মধ্যে শিশুসহ সাতজন বাংলাদেশি রয়েছে। আর জীবিত উদ্ধার হওয়া ৪৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন,লিবীয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দু’টিতে বিভিন্ন দেশের কয়েকশো অভিবাসন প্রত্যাশীর সঙ্গে শিশু এবং মহিলাসহ ৫৪জন বাংলাদেশি ছিল। এর মধ্যে ৪৭জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে শিশুসহ নিহত সাতজন বাংলাদেশির মৃতদেহ দূতাবাসের কর্মকর্তাদের দেখতে দেয়া হয়নি। কারণ মৃতদেহ দেখার জন্য এখনও কোন বিদেশী কূটনীতিককে সুযোগ দেয়া হচ্ছে না।

ঐ কর্মকর্তা আরও জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে মহিলাদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া সম্ভব হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা