,

ব্রাহ্মণবাড়িয়ায় উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news-image

উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়াকে সমৃদ্ধ করতে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া – Wish For Better Brahmanbaria নামের ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ পেজের উদ্যোগে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের ওস্তাদ সুর স¤্রাট আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ ও শিক্ষানুরাগী সোপানুল ইসলাম সোপান প্রমুখ।
উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সব তথ্য ও ছবি সমৃদ্ধ করতে কর্মশালায় দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইকিপিডিয়ার বাংলাদেশের অ্যাডমিন নাহিদ সুলতান ও নাসির খান সৈকত।
এছাড়া ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া -Wish For Better Brahmanbaria’ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন সংগঠনের সদস্য বিবর্ধন রায় ইমন। কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন মুহিবুল হক।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা