,

মেনে নিয়েছে মুশফিকদের দাবি বিসিবি

news-image

এমনিতে যেখানে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ না পাওয়ায় হা-হুতাশ করে অভ্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা, সেখানে সুযোগ পেয়েও জানুয়ারির জিম্বাবুয়ে সিরিজে ৩টি টেস্ট খেলতে রাজি নন মুশফিকরা। যে কারণে ১টি টেস্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি! আর এমন সিদ্ধান্ত এসেছে মুশফিক ও হাতুরুসিংহের দাবির প্ররিপেক্ষিতেই। এ ব্যাপারে মুশফিক বলেন, ‘আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করা হয়েছিলো। প্রথমে কোচ আমাকে এটা বলে, এরপর আমরা বিসিবিকে জানাই আমাদের দাবি। বিসিবি এখন সেই অনুযায়ী সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছে।’ এমনকি তিনটির মধ্যে ২টি টেস্টই বাদ দেওয়ার দাবি করেছিলেন মুশফিকরা! 'আমরা আসলে চেয়েছিলাম একটা মাত্র টেস্ট খেলতে। মাত্র ৬ মাসে এতো বেশি সিরিজ আর টুর্নামেন্ট খেলা খুব কঠিন। ক্লান্তি আর ইনজুরি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। আপনি তাকিয়ে দেখেন, মাত্র ছয় মাসে আমাদের কতো খেলা। ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া চলে যাবার পরই জাতীয় লীগ, এরপর নভেম্বর-ডিসেম্বরে আছে বিপিএল। জিম্বাবুয়ে সিরিজের পর আছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সবারই একটু বিশ্রাম প্রয়োজন হবে এর আগে ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা