,

মেসির হাতেই ব্যালন ডি’অর ?

news-image

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রেবল জিতিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। জাতীয় দলের হয়েও দারুণ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে একের পর এক ঝলক দেখিয়েছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। যে কারণে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। ২০১৫-১৬ মৌসুমের ফিফা ব্যালন ডি’অর খেলোয়াড়ের পুরস্কারও মেসি জিতবেন বলে বিশ্বাস তার ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ’র।

বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপিয়ান সাংবাদিকদের ভোটে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। ২০১১ সালে এই অ্যাওয়ার্ড চালু হওয়ার পর একমাত্র খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো এলএম টেন এই পুরস্কার জিতেন। বার্সা সভাপতি বার্তেমিউ জানান, লিওনেল মেসিই সেরা খেলোয়াড় এবং এই বছরের ব্যালন ডি’অর তারই প্রাপ্য।

 

২৮ বছর বয়সী লিওনেল মেসি গত মৌসুমে লা লিগায় তেলমো জারার করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন। সব ধরনের প্রতিযোগিতামূলক ৫৭ ম্যাচে ৫৮ গোল করেন তিনি। পাশাপাশি সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্টও করেন চারবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সর্বোচ্চ (যৌথ) গোলও করেন মেসি। যে কারণে এবারের ব্যালন ডি’অরের জন্য আর্জেন্টিনা সুপারস্টারকেই সবার চেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ বলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা জানি সে-ই এটার (ব্যালন ডি’অর) যোগ্য। সে দারুণ খেলে এবং প্রতি ম্যাচেই গোলের অসংখ্য সুযোগ সৃষ্টি করে। তার আত্মবিশ্বাসও অসাধারণ। এজন্যই তাকে ইউরোপের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। আর ব্যালন ডি’অর? যেহেতু সে-ই বিশ্বসেরা খেলোয়াড়, তাই সে সবগুলো অ্যাওয়ার্ডই জিতবে সেটাই স্বাভাবিক।’

গত মৌসুমে লা লিগায় ৪৩, চ্যাম্পিয়ন্স লিগে ১০ এবং কোপা ডেল রে’তে পাঁচ গোল করে বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই তিনটি শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। এছাড়া মাসের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উয়েফা সুপার কাপের শিরোপাও কাতালানদের এনে দেন এই খুদে জাদুকর। বার্সা সভাপতির বিশ্বাস, বছরের শেষদিকে ক্লাব বিশ্বকাপের ট্রফিও এনে দিবেন মেসি।

 

বার্সা সভাপতি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মেসির উপস্থিতি। সে চলতি বছরে অসাধারণ খেলেছে। তার নৈপূণ্যেই আমরা কোপা ডেল রে, (লা) লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ জিতেছি। এখন আমাদের চোখ ক্লাব বিশ্বকাপে। আশা করি আমরা এটি জিততে পারবো এবং চলতি মৌসুমের পঞ্চম শিরোপাটি ঘরে তুলতে পারবো।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা