,

শরীরের বিভিন্ন অংশের মাংসপেশিতে ব্যাথা ও তার নিরাময়

news-image

একটানা কোথাও বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে অথবা ঘুমের সময় সঠিক পজিশনে না ঘুমালে অথবা আরও নানান কারনে শরীরের বিভিন্ন মাংসপেশীতে ব্যাথার সৃষ্টি হতে পারে। প্রায় প্রতিদিনই আমরা কোন না কোন মাংসপেশীতে ব্যাথা অনুভব করি। এই ধরনের পেশীর ব্যাথাগুলো শরীরকে আড়ষ্ট করে ফেলে এবং দৈনন্দিন জীবন যাপনকেও করে তোলে কষ্টের। তাই এসকল কষ্ট থেকে মুক্তির জন্য মেনে চলতে হবে কিছু উপায়, 

ঘাড়ের মাংসপেশীতে ব্যাথাঃ সারাদিন একটানা কম্পিউটারের সামনে বসে থাকার ফলে, অথবা একটানা অনেকক্ষন শুয়ে বসে থাকলে ঘাড়ের ব্যাথা দেখা দিতে পারে। এসময় ঘাড়ের পেশীতে ভীষণ বাজে ধরনের ব্যাথা অনুভুত হয়। এসময় ঘাড়কে বিভিন্ন পাশে ঘুরিয়ে ব্যায়াম করা যেতে পারে। সেক্ষেত্রে ঘাড়কে সামনে পিছনে পাশে বারবার ঘুরিয়ে ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম প্রতিদিন ১০ বার করলে ঘাড়ে ব্যথা অনেক কমে যাবে। 

চোখের মাংসপেশীতে ব্যাথাঃ আজকাল প্রায় সবাইকেই টানা কম্পিউটারের সামনে বসে কাজ করতেই হয়। অফিসে কাজে হোক আর কলেজ, ইউনিভার্সিটি কাজে হোক কম্পিউটার এখন চলে যত্রতত্র। তাই দীর্ঘসময় কম্পিউটারের সামনে বসে থাকার কারনে, চোখে একপ্রকারের ব্যাথা অনুভুত হয়। আর এই ব্যাথা একসময় মাথা পর্যন্ত ছড়িয়ে যায়। এক্ষেত্রে প্রতি এক ঘন্টা পর পর ১০ মিনিট করে চোখকে বিশ্রাম দিন। এতে করে চোখের রক্ত চলাচল স্বাভাবিক পর্যায়ে চলবে। আর কোনো ধরনের ব্যথা অনুভব হবে না।

পিঠে ব্যাথাঃ সারাদিন চেয়ারে বসে থাকতে থাকতে পিঠে ব্যাথা হওয়া খুবই স্বাভাবিক হয়ে পড়ে। একে প্রথম অবস্থায় গুরুত্ব না দিলে, একসময় তা ভয়াবহ আকার ধারন করে। তাই ব্যাথা শুরুতেই কিছু ব্যায়াম করে নিতে হবে। এর জন্য একহাত ঘাড়ের উপর দিয়ে আরেক হাত পেটের পাশ দিয়ে নিয়ে পিছন দিকে হাত দুটো ধরে হালকা চাপে এই ব্যায়ামটি প্রতিদিন রিভার্স করে করতে পারেন। এতে করে ব্যথা অনেকটা হালকা হবে।

কবজি বা আঙ্গুলে ব্যাথাঃ আঙ্গুলে ব্যথা নিরসনের জন্য দুই হাত একসাথে করে আঙ্গুলগুলোতে হালকা চাপ দিয়ে ৫-১০ সেকেন্ডের একটা ব্যায়াম প্রতিদিন করতে পারেন। কবজি ব্যথার জন্যও এমন আরও কিছু ব্যায়াম করতে পারেন। এতে করে আঙ্গুলে ব্যথা এবং কবজি ব্যথা সংকুচিত হয়ে আসবে।

পায়ের পাতার মাংসপেশিতে ব্যাথাঃ দীর্ঘসাময় হাঁটলে বা চেয়ারে একইভাবে বসে থাকার ফলে উরু এবং পায়ের পাতায় ব্যাথা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে, উরুতে চাপ পড়ে এমন ব্যায়াম পাশাপাশি পায়ের আঙ্গুলগুলোতে হালকা চাপ দিয়ে ব্যায়াম করতে পারেন। ব্যথা উপশম হবে।

আমাদের দৈনন্দিন কাজে শরীরের বিভিন্ন অংশে ব্যাথা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই ব্যাথাকে শুরুতে অবহেলা করলে পরে নানান জটিলতার সৃষ্টি হতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই হালকা ব্যায়াম করা শুরু করে দিন, এতে ব্যাথা আর ভায়াবহ আকার ধারন করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা