,

বিয়ে করবেন ক্যাটরিনা !

news-image

বিনোদন ডেস্ক : কবে বিয়ে করছেন রণবীর কাপুরকে? প্রতিবারই এই প্রশ্ন এড়িয়ে যাওয়া এই অভিনেত্রী এবার দিলেন অন্যরকম এক উত্তর। জানালেন, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তবেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্নকর্তা জিজ্ঞেস করে বসেন সেই অবধারিত প্রশ্নটি। ক্যাটরিনা এবার চটজলদি উত্তর দেন, ”আমি ভাবছিলাম, আপনি আমাকে কি প্রশ্ন করবেন, এবং আপনি সেটা করে ফেলেছেন। আমি ভাবছিলাম, এর একটি ভালো জবাব দিতে হবে আমাকে। আমি তখনই বিয়ে করবো, যখন আমি জাতীয় পুরস্কার অর্জন করবো।”
তিনি আরও বলেন, “আমি না পেয়ে আমার অভিনীত সিনেমাটিও জাতীয় পুরস্কার যদি পায়, তাহলেও আমি সংসারী হবো।”
ক্যাটরিনা জানান, এই মুহূর্তে বিয়ের চেয়ে ক্যারিয়ার একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার দিকেই তার মনোযোগ বেশি। আর সে জন্য বিশ্বাসযোগ্য চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করাটাই তাকে সাহায্য করতে পারে বলে তিনি মনে করেন।
”আমি মনে করি ওটা (ক্যারিয়ারের ভালো অবস্থা) ভালো সিনেমায় ভালো চরিত্রে অভিনয়ের মাধ্যমেই আসবে। ‘ফ্যান্টম’-এর মতো বিশ্বাসযোগ্য পটভূমির সিনেমার প্রতি, যদি আমরা যে রকম আশা করছি, সে রকম সাড়া পাই, তাহলে আমার ক্যারিয়ারে এটি জাদুকরী প্রভাব ফেলবে। সিনেমাটির প্রতি আমার আস্থা রয়েছে। অভিনেত্রী হিসেবে আমার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করবে সিনেমাটি।”
সাইফ আলি খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা মুক্তি পাবে চলতি মাসেই। কবির খান পরিচালিত সিনেমাটিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা