,

আজ ১৮ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্থ অংশে বেইলী সেতু স্থাপনের জন্য আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সওজ’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহ্বাজপুর সেতুর ক্ষতিগ্রস্থ স্প্যানে স্টীল সেতু (বেইলী সেতু) স্থাপন করা হবে। এ জন্য আজ শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজ’র নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এসময় বিকল্প সড়ক হিসেবে ছোট যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। তবে বড় যানবাহনগুলো বিকল্প এ দুই সড়ক দিয়ে চলাচল করতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা