,

বর্ষসেরা ফুটবলার মেসি

news-image

গত দুই বছর তাঁকে দর্শক বানিয়ে টানা দুবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের বর্ষসেরার মুকুট অবশ্য গত তিনবার গেছে তিনজনের ভাগে। আবারও লিওনেল মেসির রাজত্ব ফিরে আসছে ফুটবলে। উয়েফা বর্ষসেরা হওয়াই যেন তারই ঘোষণা। আজ মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি।

সেরা তিনে দুজনই ছিলেন বার্সেলোনার। তবে লড়াইটা হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সা। আজ দর্শক আসনে পর পর তিন সারিতে বসেছিলেন সংক্ষিপ্ত তালিকার তিনজন। সবার সামনে লুইস সুয়ারেজ। মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পেছনে মেসি। মাঝখানের জায়গাটি ঠিকই থাকল। পেছন থেকে উঠে এসে সেরা ফুটবলারের পুরস্কার মেসিই তুললেন। সুয়ারেজ হয়েছেন তৃতীয়।

২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। এর পর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর গতবার এই পুরস্কার জিতেছেন রোনালদো। উয়েফার সদস্য ৫৪ দেশের একজন করে সাংবাদিক আজ সরাসরি এই ভোটাভুটিতে অংশ নেন। পুরস্কার হাতে নিয়ে মেসি অবশ্য চেনা কথাই বলেন, ‘এই পুরস্কার আমার দলের জন্য। দল না থাকলে আমি এই পুরস্কার জিততে পারতাম না।’

ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার অবশ্য ফিফা ব্যালন ডি’অর। সেটি ঘোষণা করা হবে আগামী বছরের শুরুতে। তবে গতবার বার্সাকে ঐতিহাসিক ট্রেবল জেতানো মেসি পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরাও হতে যাচ্ছেন, এ ব্যাপারে সংশয় সামান্যই।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত