,

চিনির ৮ টি মারাত্মক ক্ষতিকর দিক

news-image

চিনি জিনিসটা যেমন মিষ্টি তেমন সুস্বাদু। চা কফি, পায়েস অথবা চকোলেট,আইসক্রীম- কোথায় নেই এই চিনি? অথচ এই অসম্ভব মজার খাবারটি হতে পারে আপনার দিন দিন বাড়তে থাকা বিষন্নতা আর ত্বকের বলিরেখার কারণ! মিষ্টি খেতে ভালো লাগে খুব? তাহলে দ্বিতীয়বার ভাবুন। আপনি হয়তো জানেনও না যে, প্রতি চামচ চিনি খাবার পর আপনার শরীররের ভেতরে কী পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে!

জেনে নিন চিনির ক্ষতিকর দিকগুলো-

১। দেহের ভেতরের প্রত্যঙ্গগুলোকে মোটা করেঃ

১৯৮০ সালের এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি খাওয়ার কারণে লিভারের চারপাশে অতিরিক্ত চর্বির একটি স্তর তৈরী হয়। এর ফলে লিভারের আকৃতির পরিবর্তন সহ লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

২। ডায়াবেটিসের অন্যতম কারণঃ
গবেষণায় দেখা গেছে একজন মানুষ যদি দৈনিক চিনি থেকে ১৫০ ক্যালোরি গ্রহণ করে, তাহলে তার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় ১.১ শতাংশ।

৩। হার্ট এটাকের ঝুঁকি বাড়ায়ঃ
আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের মতে, চিনি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে সরাসরি সম্পৃক্ত। এবং হার্ট এটাকের সাথে ডায়াবেটিসের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ৬৫% হার্ট এটাকের সাথে টাইপ-২ ডায়াবেটিস সরাসরি সম্পৃক্ত।

৪। রক্তচলাচলে সমস্যা তৈরী করেঃ
অতিরিক্ত চিনি আপনার রক্তচলাচলে বাধা তৈরী করতে পারে। এটি ধমনির দেয়ালের পুরুত্ব বাড়িয়ে দেবার ফলে রক্তচাপ বেড়ে যায় ও এর ফলে দেহে নানা ধরনের সমস্যা হতে পারে।

৫। কমে আসতে পারে স্মৃতিশক্তিঃ
ব্রাউন ইউনিভার্সিটির গবেষকেরা জানান, অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, কমে যেতে পারে স্মরণশক্তি ও হতে পারে আলঝেইমারের মতন রোগও!

৬। মুটিয়ে যেতে সাহায্য করেঃ
অতিরিক্ত চিনি গ্রহনের সব চেয়ে খারাপ অংশটুকু এটাই। এটি খুব দ্রুত আপনার তলপেট, চিবুক ও অন্যান্য জায়গায় ফ্যাট জমতে সাহায্য করে। দৈনিক বেশী বেশি চিনির কারণে খুব দ্রুতই আপনি মোটা হয়ে যেতে পাড়েন।

৭। বিষন্নতা বাড়ায়ঃ
অদ্ভুত হলেও কথাটি সত্যি। পাবলিক হেলথ জার্নালের এক গবেষণাইয় তারা ৯০০০ মানুষকে খুজে পান যাদের বিষন্নতার সাথে সম্পর্ক আছে অতিরিক্ত চিনি গ্রহণের।

৮। ত্বকে দ্রুত বলিরেখা পড়েঃ
অতিরিক্ত চিনি খাওয়ার কারণে আপনার ত্বকে খুব দ্রুত বলিরেখা পড়তে শুরু করে। আর তাই বয়েস বেশি হবার আগেই বুড়িয়ে যেতে না চাইলে অবশ্যি চিনি খাওয়া কমাতেই হবে।

দৈনিক ৫ চা চামচের বেশী চিনি কখনোই নয়, চেষ্টা করুন সম্ভব হলে এর চেয়েও কম চিনি গ্রহণ করার। সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে