,

ডাবের পানির ৬ টি উপকারিতা

news-image

১. রক্তচাপ নিয়ন্ত্রণ করে : গবেষণা করে দেখা গেছে যে ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদঝুঁকি কমায় পাশাপাশি অন্যান্য কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি দেহের ভেতরে অতিরিক্ত সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে থাকে।

২. ওজন কমাতে সাহায্য করে : আপনার যদি ওজন কমানোর মত চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আপনার ডায়েট চার্টে এই ডাবের পানিকে অন্তর্ভুক্ত করতে পারেন। এই ফ্যাটহীন ডাবের পানি ক্ষুধা নষ্ট করে। ফলে ওজন কমতে সাহায্য করে।

৩. প্রতিরোধক হিসেবে কাজ করে : ডাবের পানিতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান, ভিটামিন যেমন রিবোফ্লেবিন, নিয়াসিন, থায়ামিন এবং পেরিডক্সিন রয়েছে। এছাড়া ডাবের পানিতে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যকটেরিয়াল উপাদান রয়েছে যা দেহে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে এবং দেহে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে।

৪. গর্ভবতী নারীর জন্য উপকারী : গর্ভবতী নারীদের চিকিৎসকরা প্রায়ই এই ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন কেননা এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের সমস্যা নিরসন করে এবং হজম ক্রিয়ায় সহায়তা করে।

৫. কিডনির সমস্যা দূর করে : ডাবের পানিতে থাকা মিনারেল, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এই পানি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। ফলে ইউরিনের কোনো সমস্যা হতে দেয় না।

৬. ত্বকের জন্য ভালো : ডাবের পানি ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের বিভিন্ন ব্রণ সমস্যা, মেছতা বা অন্যান্য যেকোনো সমস্যায় ডাবের পানি অনেক উপকারী। এটি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে দেয়, পাশাপাশি তারুণ্য বজায় রাখে। এর জন্য ডাবের পানি মুখে ব্যবহার করতে হয় বা সারা রাত তা দিয়ে মুখ ভিজিয়ে রাখতে হয়। এছাড়া হাত এবং নখের যত্নেও ডাবের পানি বেশ উপকারী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে