,

সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপন : শুক্রবার থেকে ১৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহবাজপুরে তিতাস নদীর ওপর শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত  অংশে বেইলি সেতু স্থাপনের জন্য শুক্রবার ২৮ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে সরাইল বিশ্বরোড সড়কের মধ্যবর্তী স্থানের এই সেতুতে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ জন্য সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ওই সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। 
সওজ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের (ঢাকার কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু (স্টিলের সেতু) স্থাপন করা হবে। 
সওজ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাস সরাইল বিশ্বরোড পর্যন্ত এবং ওই দিকে সিলেট থেকে ছেড়ে আসা বাস বিজয়নগর উপজেলার চান্দুরা পর্যন্ত আসতে পারবে। কিন্তু সেতুর উপর দিয়ে কোন ব্যক্তিকে চলাচল করতে দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বৃহস্পতিবার জানান, শুক্রবার ২৮ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু দিয়ে ১৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। এইজন্য সংশ্লিষ্ট সকল বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বেইলি সেতু স্থাপন কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানান। 
সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোড থেকে নাসিরনগর পর্যন্ত সড়ক দিয়ে হালকা মাঝারি যান চলাচল করতে পারবে। ওইদিকে বিজয়নগর উপজেলা চান্দুরা থেকে আখাউড়া বাইপাস সড়ক দিয়েও হালকা ও মাঝারি  যান করতে পারবে। উভয় পাশে পুলিশের নিরাপত্তা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ