,

আশুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সংর্ষষে আহত-৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরত্বর আহত ৩ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
বুধবার সকাল  ১১টার দিকে উপজেলার বায়েক এলাকার সাইদুল মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহীন আলম বকশীর  সাথে উপজেলার বায়েক এলাকার একটি জায়গা নিয়ে একই এলাকার উপজেলা আওয়ামীলীগ নেত্রী মোফেজা চৌধুরী সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মোফেজা চৌধুরি বাড়ির বাহার চৌধুরি স্থানীয় সাইদুল মার্কেটে গেলে শাহীন বকসি ও তার লোকজন বাহার চৌধুরিকে একা পেয়ে ব্যাপক মারধর করে। এ সময় খবর পেয়ে বাহার চৌধুরি স্ত্রী হেলেনা বেগম ও তার সন্তান আবদুল্লাহ চৌধরী বাচাঁতে গেলে তাদেরও মারধর করা হয়। এ সময় তাদের বাঁচাতে গেলে আরও দুইজন পথচারী আহত হয়। আহত বাহার চৌধুরী (৪০), স্ত্রী হেলেনা চৌধুরি (৩৫), ছেলে আবদুল্লাহ চৌধুরি (১২) ও পথচারি বিমল চন্দ্র দাসকে জেলা সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
আওয়ামীলীগ নেত্রী মোফেজা চৌধুরী অভিযোগ করে বলেন, শাহীন যুবলীগের যুগ্ম আহবায়ক হওয়ায় তার অত্যাচারে এলাকায় থাকা দুস্কর হয়ে পড়েছে। সে কারণে অকারণে তার দলবল নিয়ে বিভিন্ন লোকজনের উপরে হামলা চালায়। তার হামলায় আমার দেবর ও তার স্ত্রী এখন মৃত্যু পথযাত্রী। আমি এর ন্যায় বিচার চাই। তবে  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহীন আলম বকশীর  সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান,বায়েক গ্রামে হামলার ব্যাপারে এখানো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনহত ব্যবস্থা নেওয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা