বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ সচেতন হলে, মানুষ প্রতিরোধ করলে সমাজ থেকে ভেজাল কমে যাবে-জেলা প্রশাসক

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, একজন ভোক্তা হিসেবে আমাদের কি কি অধিকার ও দায়িত্ব রয়েছে তা আমাদেরকে জানতে হবে। তিনি বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভোক্তা অধিকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, ভোক্তা অধিকার সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। তিনি বলেন, খাদ্য এবং ওষধ প্রস্তুতকারীরা যদি মান নিয়ন্ত্রন করে তাদের পন্য উৎপাদন ও বাজারজাত করে তাহলে কোন ভেজাল থাকবেনা।  তিনি বলেন, বলেন, সরকার জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে দেশের ২২টি সড়ক মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কমেছে। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি।  ২০৪১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ব্যবসায়ীরা যদি সৎ ভাবে ব্যবসা পরিচালনা করেন তাহলে সমাজ থেকে ভেজাল কমে যাবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে ভোক্তা অধিকার সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। তিনি বলেন, মানুষ সচেতন হলে, মানুষ প্রতিরোধ করলে সমাজ থেকে ভেজাল কমে যাবে। অসৎ ব্যবসায়ীরা সুযোগ পাবেনা। প্রশাসন ভোক্তাদের পাশে থাকবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, উপজেলা কৃষি অফিসার কে.এম. বদরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ্ব আজিজুল হক।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের গন সংযোগ কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান হাফিজ, কমরেড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহআলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা ও সাংবাদিক মোঃ আরজু। সভা পরিচালনা করেন শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও ক্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক এস.এম শাহীন।
সমাবেশে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।