,

বিমানের নারীর শরীরে হাত দিয়ে কারাগারে ধর্মগুরু

news-image

উড়ন্ত বিমানে এক ঘুমন্ত নারীর গায়ে হাত দিয়ে ৬ মাসের কারাবাসে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধর্মযাজক। কারাবাসের আগে অবশ্য ওই ধর্মগুরু ৬ মাস গৃহবন্দি ছিলেন। সাজাপ্রাপ্ত যাজকের নাম ফাদার মার্সেলো দি হেসুমারিয়া (৪৬)।  জানা গেছে, ২০১৪ সালের অগাস্টে ফিলাডেলফিয়া থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার পথে এক বিমানে এই যাজক ঘুমন্ত এক নারীর শরীরে হাত দেন। পেশায় মডেল ওই নারী অভিযোগ জানালে হেসুমারিয়াকে ছয় মাস গৃহবন্দি রেখে মামলা চলে। এরপর গত ২৪ অগাস্ট লস অ্যাঞ্জেলসের ফেডেরাল কোর্ট ওই যাজককে ছয় মাসের কারাবাসের সাজা দেন।

এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটিয়েছেন ওই ধর্মযাজক। ইচ্ছে করে নারীদের পাশে বসে নানা অজুহাতে তাদের শরীরে হাত দেয়ার চেষ্টা করতেন হেসুমারিয়া। আর সে কারণে শেষপর্যন্ত তাকে শাস্তি পেতেই হলো।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা