,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে ১৯ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের সরকারপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বি আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সরকারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে গ্যাসের পাঁচটি রাইজার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে সরকারপাড়া এলাকার বাসিন্দা আবদুর রশিদ, জোৎস্না বেগম, তাসলিমা, শরীফ ও মরিয়ম বেগমকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর, উপ-ব্যবস্থাপক (প্রশাসন) শাহনূর আলম, সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) এস এম মহিউদ্দিন ও টেকনিশিয়ান ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা