,

আরাকান আর্মিকে পাল্টা জবাব: বিজিবি

news-image

বুধবার সন্ধ্যার মধ্যেই আরাকান আর্মিকে ভেবেচিন্তে পাল্টা জবাব দেয়ার নির্দেশনা দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বুধবার বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিবির সংঘর্ষের পর বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। সন্ত্রাসীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীকেও একইসময় তাদের অংশে অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা এরইমধ্যে হেলিকপ্টারে এবং অন্যান্য মাধ্যমে বান্দরবানের থানচি এলাকায় পৌঁছেছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ অভিযান শুরু করা যাবে বলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল অাজিজ আহমেদ আশা করছেন।
তিনি বলেন, জায়গাটি এতোই দুর্গম যে সেখানে অতিরিক্ত ফোর্স পৌঁছানো সম্ভব হলেও অভিযান শুরু করতে একটু সময় লাগছে।
সকালে বান্দরবানে থানচি উপজেলার বড়মদক এলাকায় মায়ানমার সীমান্তে আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সদস্যদের সঙ্গে বিজিবির গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিজিবির নায়েক জাকির হোসেন আহত হয়েছেন। বিজিবির ১০ সদস্যের এবং সেনাবাহিনীর ১০ সদস্যের আরেকটি দল টহল দেওয়ার সময় পরস্পরকে পেরিয়ে যাওয়ার সময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা অতর্কিত হামলা করে।
এর আগে মঙ্গলবার বিজিবির একটি দল সন্ত্রাসী গ্রুপের ছয়টি ঘোড়া আটক করে। আরেকটি দল আটক করে আরো চারটি ঘোড়া। এসবের সূত্র ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে বিজিবি মহাপরিচালক জেনারেল আজিজ ধারণা করছেন।

উৎসঃ   প্রিয়

https://www.youtube.com/watch?v=_eKUnopC46s

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা