,

আশুগঞ্জে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

news-image

সৎ সাহস নিয়ে এগিয়ে আসুন, ইভটিজিং এ প্রতিরোধ গড়ে তুলুন, বাল্য বিয়ে আর নয়, ১৮ বছরের আগে বিয়ে নয় এ শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহানা মকবুল। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, শিক্ষার্থী জান্নাত আক্তার, অনিমা রহমান, নাছরিন নূর। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের বাস্তবায়নের জন্য ফুট ওভার ব্রীজের দাবিতে মানববন্ধন করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি ব্যাক্তিকে এগিয়ে আসতে হবে। নারীদের এগিয়ে নিতে হলে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা