ভাত খাওয়ার পর নিজের অজান্তেই যে ভুলগুলো আমরা করে ফেলি
তিন বেলা খাওয়ার পর আমরা আসলে কী করি তা নিজেরাই জানি না। খাওয়ার পর ঠিক কী করা উচিত তাও আমাদের অজানা। খাওয়ার পর যে ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি সেগুলো পাল্টাতে না পারলে বিপদ আছে। ভরপেট খাওয়া পর সুখটান দেওয়া বা একটু সুখনিদ্রা যাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু দিনের পর দিন এই অভ্যাস ছোট করে দিতে পারে আপনার জীবনীশক্তি। মেনে চলুন কিছু নিয়ম। জেনে নিন খাওয়ার পর কোন ভুলগুলো করা উচিত না –
খাওয়ার পরেই ঘুম : ভাত খাওয়ার পরপরই ঘুমাবেন না। এতে শরীরে বাড়তি মেদ জমতে পারে। খাওয়ার অন্তত একঘন্টা পরে ঘুমতে যান। এমনকি খেয়ে উঠে শোয়াও খুব খারাপ। এর ফলে পাকস্থলীর অসুখ হতে পারে আপনার।
ভরা পেটে ফল : ফল খুব তাড়াতাড়ি হজম হয়। কিন্তু খাবার খাওয়ার পরেই একগাদা ফল খেলে তা অনেকক্ষণ পেটে থেকে যায়। পরে তা নষ্ট হয়ে গ্যাস ও টক্সিন ছাড়ে। তাই খাওয়ার পরেই ফল খাওয়া থেকে বিরত থাকুন। যদিও প্রচলিত আছে, `খালি পেটে জল আর ভরা পেটে ফল`।
খেয়ে উঠে চা : খাবার পরেই অনেকেই হাতে চায়ের কাপ নিয়ে বসে যান। চায়ে থাকে প্রচুর পরিমাণ টেনিক এসিড থাকে যা খাদ্যের প্রোটিনকে ১০০ গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী সময় লাগে। চা পান করতে হলে খাবার গ্রহনের বেশকিছুক্ষণ পর করুন। এই অভ্যাসটি থাকলে যতো তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে। কারণ, চায়ে ক্যাফেন থাকে যা খাবার হজম হতে দেরি করায়। অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে এটা মারাত্মক।
খাওয়ার পরেই সিগারেট : খেয়ে উঠে একটু সুখটান দেওয়ার অভ্যাস অনেকেরই থাকে। যদি এ অভ্যাস আপনার থাকে তাহলে এখনই বদলান। কারণ, খাওয়ার পর একটি সিগারেট প্রায় ১০টি সিগারেটের সমান ক্ষতি করে। খাওয়ার পরে শরীর জুড়ে পাচনক্রিয়া শুরু হয়। কিন্তু সে সময় সিগারেট খেলে ক্ষতিকারক নিকোটিন সারা শরীরে ছড়িয়ে পড়ে।
গোসল করা:
খাবার গ্রহনের সঙ্গে সঙ্গে গোসল করা থেকে বিরত থাকুন। খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। ফলে পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে। খাবার হজমের স্বাভাবিক সময়কে করে তোলে ধীরগতির।
খেয়ে উঠে সাঁতার কাটা : খাওয়ার পর সাঁতার কাটা একটি বদভ্যাস। খাওয়ার পর শরীরের সমস্ত রক্ত পাকস্থলীমুখি হয়। কিন্তু খাওয়ার পর সাঁতার কাটলে শরীরের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হয়। ফলে রক্ত শরীরের সব অংশে পৌঁছাতে চেষ্টা করে। এতে হজমশক্তি ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে আপনার হজমশক্তির বারোটা বাজতে পারে।
রাতে খাওয়ার পর হাঁটা : রাতে খেয়ে উঠে অনেকেই হাঁটেন। তবে হনহন করে না হেঁটে শম্বুক গতিতে হাঁটাই শ্রেয়।
খেয়ে উঠে ব্যায়াম : খেয়ে উঠেই কোমরের ব্যায়ামের অভ্যাস অনেকের থাকে। তারা ভাবেন, এতে মেদ জমবে না। কিন্তু একেবারেই ভুল ধারণা এটি। এর ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে, বাড়তে পারে বৃহদ্রান্ত্রও।











