,

টি টোয়েন্টিতে বিশ্রামে জো রুট

news-image

অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি টোয়েন্টির দল থেকে অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার জো রুটকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৩১ তারিখে অনুষ্ঠিতব্য এই টি টোয়েন্টি ছাড়াও ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। ৩-২ ব্যবধানে অ্যাশেজ জয়ে ব্যাট হাতে প্রধান ভূমিকা পালন করা ২৪ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে যথারীতি ওয়ানডেতে ফিরবেন অ্যাশেজে দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশত রান করা রুট। ১৩ জনের টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা এসেক্সের বা হাতি ফাস্ট বোলার রিস টপলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা মঈন আলি ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন। ইনজুরি থেকে ফিরে ওয়ানডে দলে ডাক পেয়েছেন  ফাস্ট বোলার ক্রিস ওকস।
 
এ ছাড়া অ্যাশেজে ভালো করা স্টিভেন ফিন, বেন স্টোকস ও মার্ক উডও আছেন ওয়ানডে দলে। টেস্ট ও টি টোয়েন্টি দুই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ইয়ন মরগ্যান। ৩১ তারিখ কার্ডিফে অনুষ্ঠিত হবে একমাত্র টি টোয়েন্টি। সেপ্টেম্বরের ৩ তারিখ সাউদ্যাম্পটনে শুরু হবে পাচ ম্যাচের ওয়ানডে সিরিজ।


আবারো ম্যানইউয়ের স্কোয়াডে নেই ডি গিয়া
ডেভিড ডি গিয়াকে আরো একবার ম্যাচের স্কোয়াডে রাখলেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। আজ ব্রাজেসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচের অ্যাওয়ে লিগেও ম্যানইউ এর গোলবার সামলাবেন সার্জিও রোমেরো। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। আর নতুন মৌসুম শুরু হওয়ার পরে ম্যানইউ চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু একবারের জন্যও স্কোয়াডে ছিলেন না ডি গিয়া। ডি গিয়ার অপরাধ, তাকে রিয়াল মাদ্রিদ পেতে চাইছে এবং স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ম্যানইউ এর দর কষাকষিটা এখনো শেষ হয়নি।
1440531881
 
সর্বশেষ ২৯ জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরে প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন ডি গিয়া। এরপরে তিনটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে ব্রাজেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি সহ চারটি ম্যাচের স্কোয়াডেই ছিলেন না এই স্প্যানিশ তরুণ গোলরক্ষক। প্রসঙ্গক্রমে বলা রাখা দরকার, ব্রাজেসের বিপক্ষে স্কোয়াডে যদি ডি গিয়া থাকতেন তাহলে তিনি ম্যানইউয়ের চ্যাম্পিয়ন্স লিগে ‘কাপ বাউন্ড’ হয়ে যেতেন। ফলে রিয়ালে গেলে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতে পারতেন না। আজকের ম্যাচের স্কোয়াডে না রেখে আসলে ডি গিয়ার রিয়ালে যাওয়ার রাস্তাটা খোলা রাখলেন ফন গাল। 
উল্লেখ্য, শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ ডি গিয়ার বদলে সার্জিও রামোসকে দেবে। কিন্তু রামোস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় আর সেটি হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ