বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বড় পর্দায় ৭ নায়িকা , এই সময়ে তিশা

news-image

আসন্ন কোরবানির ঈদে বড় পর্দায় দেখা যাবে ৭ নায়িকাকে। তারা হলেন মৌসুমী, অপু বিশ্বাস, জয়া আহসান, ববি, বিদ্যা সিনহা সাহা মীম, মৌসুমী হামিদ ও নুসরাত ফারিয়া। এদের মধ্যে নুসরাত ফারিয়ার পর্দায় অভিষেক হবে এবারের ঈদে। মডেলিং ও এবং উপস্থাপনার পর এবার তিনি সিনেমার নায়িকা হিসেবে পড় পর্দায় উপস্থিত হবেন যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে। ঢাকার জাজ মাল্টি মিডিয়া এবং কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক অংকুশ। ভারতের অশোকপতি ও বাংলাদেশের আবদুল আজিজ পরিচালিত ‘আশিকী’ ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী। এ ছবির মাধ্যমে ঈদে বড় পর্দায় আসবেন মৌসুমী। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ঈদে পর্দায় আসবেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার নায়ক শাকিব খান। এ ছবির আরেক নায়িকা ববি। ফলে এ ছবিতেও দুই নায়িকাকে দেখার সুযোগ পাবেন দর্শকরা। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’-তেও দুই নায়িকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। তারা হলেন জয়া আহসান ও মৌসুমী হামিদ। তবে এ ছবির নায়ক দুজন। শাকিব ও ইমন। কেবলমাত্র বিদ্যা সিনহা সাহা মীম একক নায়িকা হয়ে ঈদে পড় পর্দায় আসবেন বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এ। কলকাতার রাজাচন্দ্র ও ঢাকার কামাল মো. কিবরিয়া লিপু পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে মীমের নায়ক টালিগঞ্জের জনপ্রিয় সোহম। দা দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ব্ল্যাক’ ছবিটি। চলচ্চিত্র ব্যবসায়ীদের আপাতত হিসাব মতে, আসন্ন ঈদে ৪টি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ ছবির সংখ্যা কমতে বা বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। এক্ষেত্রে কমার বিষয়টিই তারা জোর দিচ্ছেন। কারণ বর্তমানে ডিজিটাল প্রযুক্তিতে ছবি প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কমে গেছে। বেশি ছবি মুক্তি পেলে প্রতিটি ছবিই ব্যর্থ হবে তাদের কাঙ্ক্ষিত প্রেক্ষাগৃহ পেতে। গত রোজার ঈদে কম ছবি মুক্তির সুফলও পেয়েছেন প্রযোজক পরিবেশক প্রদর্শক দর্শক সকলেই। গেল ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছিল। এর মধ্যে দুটি বড় ছবি। এবারে যে ৪টি ছবি ঈদে আসার প্রস্তুতি নিয়েছে সেগুলো প্রতিটিই বড় এবং ব্যয়বহুল। প্রেক্ষাগৃহের সংখ্যা পর্যাপ্ত হলে ঈদের প্রতিযোগিতাটা বেশ জমতো বলে চলচ্চিত্র ব্যবসায়ীদের অভিমত। যেহেতু প্রেক্ষাগৃহের সংকট সেহেতু অধিক ছবি মুক্তি চলচ্চিত্র ব্যবসার বর্তমান ধারাবাহিকতাকে কতটা রক্ষা করতে পারবে এমন প্রশ্ন এখন পুরো চলচ্চিত্রপাড়ায়। তবে ঈদের এখনও এক মাস বাকি। এর মধ্যে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে। তবে যেটাই হোক না কেন সেটা যেন সমগ্র চলচ্চিত্র শিল্পের মঙ্গলের জন্য হয়- এমন প্রত্যাশা সকলের।


 এই সময়ে তিশা 
আসছে ঈদ উপলক্ষে একাধিক খণ্ড নাটকের কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার মধ্যে অতি সমপ্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে জুটি বেঁধে ‘এয়ারপোর্ট’ নামের একটি নাটকের কাজ শেষ করলেন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, খুব দারুণ একটি গল্প। অভিনয় করে খুব ভাল লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
tisa

এর আগে তাহসানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে নাটকে অভিনয় করেছেন তিশা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মনসুবা জংশন’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘অ্যাডিকশন’, ‘অপেক্ষা’, ‘মনের মতো মন’, ‘লাভলেইন’, ‘ফায়ারফ্লাই’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘অল অ্যাবাউট আস’, ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’, ‘অ্যাংরি বার্ড’সহ আরও কিছু নাটক। যার প্রতিটিই দর্শক নন্দিত হয়েছে।  বিশেষত গেল ঈদে আরটিভিতে প্রচার হওয়া ‘অ্যাংরি বার্ড’ নাটকটি বেশ প্রশংসিত হয়। এদিকে গেল ঈদে প্রচার হওয়া ‘কালাগুল’ নাটকটির পর এবার তারই সিক্যুয়াল ‘গুলবাহার’-এ অভিনয় করেছেন তিশা। সুমন আনোয়ারের পরিচালনায় সিক্যুয়ালের প্রথম নাটকটি ছিল ‘রাতারগুল’। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমানে নির্মাণাধীন ‘মেন্টাল’ ছাড়াও ‘এ প্লাস বি’ নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনও সব চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে