,

আশুগঞ্জ নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে নৌপথে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এর ফলে স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম।

নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জের সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌপথে শ্রমিক নেতা নামধারী জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে নৌযান শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

তাই জাহাঙ্গীর ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার এবং নৌপথে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সোমবার বিকেল থেকে শ্রমিকরা অনির্দিষ্টকারের জন্য কর্মবিরতির ডাক দেয়। পরে সন্ধ্যায় নৌপথে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নৌ পরিবহনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে নৌপথে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা।

এর ফলে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও নৌবন্দরে নোঙর করা কার্গো জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ হয়ে যায়।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা