,

নাসিরনগর ফুটবল টুর্নামেন্টের সিলেট রাজন এন্টারপ্রাইজ একাদশ চ্যাম্পিয়ন

news-image

আকতার হোসেন ভুইয়া : মঙ্গলবার বিকেলে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নুরপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০১৫ -এর ফাইনাল খেলায় সিলেট রাজন এন্টারপ্রাইজ একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে ঢাকাস্থ নুরপুর প্রবাসি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোঃ শাহাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি ছিলেন গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হামিদ খান,মুক্তিযোদ্ধা আবদুল কাদির,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বসির আল হেলালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।। খেলা শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। উল্লেখ্য এ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে