,

সমঝোতায় পৌঁছায় দুই কোরিয়া

news-image

দফায় দফায় বৈঠকের পর অবশেষে দুদেশের সীমান্তে বিরাজমান উত্তেজনা কমানোর ব্যাপারে সম্মত হল উত্তর ও দক্ষিণ কোরিয়া। শনিবার থেকে কয়েক দফায় আলোচনার পর সোমবার গভীর রাতে সমঝোতায় পৌঁছায় দু’পক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি মাসে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা আহত হওয়ার ঘটনায় পিয়ংইয়ং’র পক্ষ থেকে দুঃখ জানানোর পরই এ চুক্তি হয়।

এক যৌথ বিবৃতিতে চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। চুক্তিতে বলা হয়েছে, সীমান্তে লাউডস্পিকার দিয়ে প্রচারণা বন্ধ করবে দক্ষিণ কোরিয়া এবং যুদ্ধাবস্থার ইতি ঘটাবে উত্তর কোরিয়া। এ ছাড়া, ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনঃএকত্রীকরণের কাজ আগামী মাস থেকে শুরুর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।

শনিবার সন্ধ্যায় দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হয়। প্রচারণা বন্ধ করা না হলে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা অতিক্রম করার কিছু পরেই এ আলোচনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে