,

বিজয়নগরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

news-image

বিশেষ প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, ৪ বছর পূর্বে উপজেলার চিনাইর গ্রামের প্রবাসী কুদ্দুস মিয়ার সংগে পাহাড়পুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে শাহেদা বেগম’র বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যায়। এরপর বাপের বাড়ি শরীফপুর গ্রামে বসবাস শুরু করে। গত সোমবার তুচ্ছ ঘটনায় নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। রাতে ঘরে রক্ষিত বিষ পান করে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা