,

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতির আজ ২য় দিন

news-image

নিজস্ব প্রতিবেদকনৌ-পথে চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল মঙ্গলবার ২য় দিনের মত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌ যান শ্রমিকদের কর্ম বিরতি চলছে। ফলে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ৬টি নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌ-বন্দরে নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে পন্য খালাস বন্ধ রয়েছে। নৌ-ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ-বন্দরে আটকা পড়েছে প্রায় ২’শতাধিক পন্যবাহী কার্গো জাহাজ। এতে করে বিভিন্ন স্থান থেকে জাহাজে পন্য নিয়ে আসা পন্য নষ্ট হচ্ছে। নৌ-যান শ্রমিকেরা জানান, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন নৌপথে নৌযান শ্রমিকেরা বিভিন্ন সময় ডাকাত ও সন্ত্রাসীদের হামলা এবং চাদাঁবাজির শিকার হচ্ছেন। নৌ-পথে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী গ্রেপ্তার ও আটক নৌ-যান শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ.কে.এম হাবিবুল্লাহ বাহার বলেন, আশুগঞ্জ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার জানান, নৌ-পথে চাঁদাবাজি বন্ধ  না হলে আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির পুর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মোঃ নাজমুল হোসাইন হামদু বলেন, কর্মবিরতির ফলে শুধু আশুগঞ্জ বন্দরে দৈনিক কয়েক লাখ টাকার পণ্য উঠানামা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও জাহাজ মালিকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে