,

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্ডালহিল এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহাম্মেদ এর নেতিত্বে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ২য় বারের মত ১ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এসময় একজনকে আর্থিক জরিমানা করা হয়। পুনরাই অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় এতে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোমম্পানির লিঃ এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান, ব্যবস্থাপক প্রকৌশলী  (সেবা) মোঃ আবু জাফর, সহকারী প্রকৌশলী মোঃ সেলিম খান উপস্থিত ছিলেন। বাখরাবাদ গ্যাস কোম্পানির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজসে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এতে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহাম্মেদ জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা