,

মাহবুব আলম চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী

news-image

নিজস্ব প্রতিবেদকবিশিষ্ট শিক্ষানুরাগী, সদর উপজেলার চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সদর উপজেলা শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, এম.এ.এইচ মাহবুব আলম দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই ফলাফল ঘোষনা করা হয়।
এম.এ.এইচ মাহবুব আলম দীর্ঘদিন ধরে সদর, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। তিনি আশুগঞ্জে সুবিধাবঞ্চিত চাতাল শিশুদেরকে স্কুলে যেতে আগ্রহ সৃষ্টি করার জন্য স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিজয়নগর ও সদর উপজেলার প্রায় সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মধ্যে  গাছের চারা বিতরণ করেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি প্রবন্ধ লিখেন। যা ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি স্থানীয় দৈনিককে প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য তার লেখা ১১টি প্রবন্ধ বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। এছাড়াও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়ারোধে তিনি সদর ও বিজয়নগর উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুলে মা এবং অভিভাবক সমাবেশে অংশ নেন। উল্লেখ্য এম.এ.এইচ মাহবুব আলম এর আগেও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছিলেন।
এদিকে এম.এ.এইচ মাহবুব আলম দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এক অভিনন্দন বার্তায়  তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এম.এ.এইচ মাহবুবু আলম সদর, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া রোধে  ব্যাপক কাজ করবেন। অভিনন্দন বার্তায় তিনি তার সফলতা ও সু-স্বাস্থ্য কামনা করেন।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা