,

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা আটক ৪, দেড় কেজি স্বর্ণ ও মালয়েশিয়ান সিমকার্ডসহ যাত্রী আটক

news-image

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক এক সেনাসদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে এ অভিযানে প্রতারণার শিকার ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের সেনাবাহিনীতে চাকরির নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান। তিনি বলেন, আটক চারজনের কাছে বিপুল সংখ্যক রেভিনিউ স্ট্যাম্প ও সিল পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু রেভিনিউ স্ট্যাম্পে সইও নেওয়া হয়েছে। আটকদের মধ্যে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও একজন অবসরপ্রাপ্ত সিভিল সদস্য রয়েছেন। তবে কারও নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। জাহাঙ্গীর আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।  

 

  দেড় কেজি স্বর্ণ ও মালয়েশিয়ান সিমকার্ডসহ যাত্রী আট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ মালয়েশিয়ান সিমকার্ডসহ মো. মাহবুবুর রহমান (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, আটক মাহবুবুর মালয়েশিয়া থেকে এমএইচ-১১২ ফ্লাইটে সোমবার রাত ১২টায় ঢাকায় পৌঁছান।gold_248331

বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তিনি আরও জানান, এ সময় তার দেহ ও প্যান্টের পকেট থেকে এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও মালয়েশিয়ান ৩৯৮টি সিমকার্ড উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মধ্যে একটি বার ও বাকিগুলো অলঙ্কার। আটক মাহবুবুর রহমানের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি