,

নেপালে সংঘর্ষে নিহত ২০

news-image

নেপালে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নেপালের পশ্চিমাঞ্চলে কাইলালি জেলার টিকাপুরে সোমবার বিকেলের ওই সংঘর্ষে ১৭ পুলিশ ও ৩ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক খবরে জানিয়েছে।
জেলা প্রশাসন কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় তিন প্রতিবাদকারী গুলিতে নিহত হন। প্রতিবাদকারীরা পাথর, ছুরি ও দেশিয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। কয়েকজন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলেছে বলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এদিকে সংঘর্ষে আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা