,

কসবায় আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালক ফাইনাল খেলায় জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে এক গোলে হারিয়ে  জয়ী হয়েছে চৌবেপুর আলহাজ্ব শাহআলম দাখিল মাদ্রাসা। ফুটবল বালিকায় রাবেয়া মান্নান ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়; হ্যান্ডবল বালক পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়; হ্যান্ডবল বালিকা রাবেয়া মান্নান ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বর্ণী আলহাজ্ব আঙ্গুরা বাশার উচ্চ বিদ্যালয়; কাবাডি বালক পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কসবা পৌর উচ্চ বিদ্যালয়; কাবাডি বালিকা কসবা সরকারি উচ্চ বিদ্যালয় জয়ী হয়। সোমবার ২৪ আগস্ট কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিজয়ী দলের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা পরিষদের সাধারণ ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমাদ। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে